ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আয়োজনে ৩০ আগস্ট শনিবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আবু সাইদ ইমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ী আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কাজী হায়াৎ, গণঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। এসময় শেরপুর-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী মো. গোলাম কিবরিয়া ভিপি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন এবং পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Need Ads