ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রগতি লেখক সংঘের মাসিক আসর ও ‘ঠাওর’র পাঠ উন্মোচন

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩১, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, শেরপুর জেলা শাখা’র মুখপত্র ‘ঠাওর’র ৩য় বর্ষের ৩য় সংখ্যার পাঠ উন্মোচন ও মাসিক আসর ‘স্বরচিত পাঠ-১৫’ (৩০তম আসর) অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক ড. সুধাময় দাস।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে গত ১২ আগস্ট নারীনেত্রী, ডাকসুর সাবেক ভিপি, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মাহফুজা খানম এবং গত ১৩ আগস্ট বিশিষ্ট বুদ্ধিজীবী, মার্কসবাদী গবেষক, স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার ও গত ২১ আগস্ট বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক ভাষ্যকার বিভুরঞ্জন সরকারের প্রয়াণে শোক প্রস্তাব আনা হয় এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রবিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল, কবি কমল চক্রবর্তী, কবি শুভজিত নিয়োগী, কবি মনিকা শকুন্তলা, গীতিকবি আইয়ুব আলী, কবি অশেষ সেনগুপ্ত, কবি তরুণ চক্রবর্তী, কবি হাসান রাকিব, কবি বিপুল দাম হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রমিক নেতা, সংস্কৃতিপ্রেমী এরশাদ আলী।

Shamol Bangla Ads

দ্বিতীয় পর্বে সাংগঠনিক বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত এবং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া তৃতীয় পর্বে জেলা প্রগতি লেখক সংঘের মুখপত্র ‌‘ঠাওর’র পাঠ উন্মোচন করা হয়। ওইসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!