ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবার অনিচ্ছা থাকলেও মা সহযোগিতা করেছেন: ঋতুপর্ণা

খবর টি পড়েছেন : ৬৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের শুরুতে তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে তার বাবা কখনোই চাননি মেয়ে অভিনেত্রী হোক। এমনকি প্রযোজকেরা কাজের প্রস্তাব নিয়ে ফোন করলে তিনিই সেগুলো না করে দিতেন।

Shamol Bangla Ads

মুক্তির অপেক্ষায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘বেলা’। অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালক এ সিনেমায় উঠে এসেছে সেই সময়ের বেলা দের গল্প, যিনি পরিবারের গোঁড়ামি ও সামাজিক বাঁধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সিনেমাকে ঘিরে নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন নায়িকা। ঋতুপর্ণার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকতা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, কোনও ভাবেই চাননি তার বাবা।

ঋতুপর্ণা বলেন, আমার পরিবারে প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বাবা চাইতেন আমিও সরকারি কোনো অফিসার হই। তাই যখন প্রযোজকেরা ফোন করতেন, বাবা সরাসরি বলে দিতেন- ‘আমার মেয়ের সিনেমায় আগ্রহ নেই, আবার ফোন করবেন না’। বিষয়টি নিয়ে আমাকে অনেক লড়াই করতে হয়েছে। বাবার অনিচ্ছা থাকলেও মায়ের সহযোগিতা তার পাশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

Shamol Bangla Ads

২৯ আগস্ট ‘বেলা’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই সিনেমার শুটিংয়ের সময় তার মা অসুস্থ হয়ে পড়েন। শুটিংয়ের ফাঁকেই বারবার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তাকে। তাই এই সিনেমাটি অভিনেত্রীর জীবনে ভিন্ন গুরুত্ব বহন করছে।

ঋতুপর্ণা বলেন , এই সিনেমার শুটিংয়ের সময় মা অসুস্থ ছিলেন। তারপর আমি থেকে থাকিনি। কারণ, আমি সব সময় এমন কিছু ছবিতে কাজ করতে চাই, যেখানে ইতিহাসকে তুলে ধরা যায়। এই ছবির একটি দৃশ্য শুট হয়েছিল ‘হিন্দুস্তান রেকর্ডস’-এর স্টুডিওতে, যা এশিয়ার প্রাচীনতম অডিও রেকর্ড স্টুডিও হিসেবে পরিচিত। অসংখ্য গুণী শিল্পী সেখানে রেকর্ড করেছেন। আমার কাছে এই ছবির শুটিং তাই জীবনের সেরা স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে।

সূত্র: আনন্দবাজার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার, রহস্যজনক…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads