ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার, রহস্যজনক পোস্ট পরীমনির

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই থাকে ভক্তদের মাঝে কৌতূহল। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা। শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে সানগ্লাস পরিহিত একটি ছবি পোস্ট করেন নায়িকা। এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরী। সানগ্লাস পরা ছবিটি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুক্রবারের শুভেচ্ছা।’ বেশ রহস্য রেখেই পোস্টটি লিখেছেন পরীমনি, যা নজর এড়ায়নি ভক্তদের।
কে সেই ব্যক্তি, যাকে নিজের দাবি করছেন পরীমনি?

Shamol Bangla Ads

 

Shamol Bangla Ads

এদিকে পরীমনির পোস্টে অুনরাগীরা জানতে চেয়েছেন, কে সেই ব্যক্তি? কেউ মন্তব্য করে লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লিখেছেন এমন, ‘ভালোবাসাই শক্তি।’ কেউ কেউ পরীমনির রুপের প্রশংসায় পঞ্চমুখ।

প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমণির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়েও কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা।

শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর ২ ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমনির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি। মাঝে পরীমনির মামলায় জামিনদার হতে দেখা গিয়েছিল সংগীতশিল্পী শেখ সাদীকে, এরপর শোনা গিয়েছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও। গত ১০ আগস্ট ঢাকার একটি ৫ তারকা হোটেলে পরীমনির ছেল পদ্মের জন্মদিনের আয়োজনেও গায়ক সাদীকে দেখা গেছে। যা নিয়ে শুরু হয়েছে ফের গুঞ্জন। তবে প্রেমের বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন সাদী ও পরী ২ জনেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!