ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুর জেলা বিএনপির নতুন কমিটি, শামীম সভাপতি-মামুন সম্পাদক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

জামালপুরে তিন বছরের জন্য জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন। ২৩ আগস্ট শনিবার বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এগারো সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সম্মেলনের উদ্বোধক হাবিব-উন-নবী খান সোহেল এই কমিটি ঘোষনা করেন।

Shamol Bangla Ads

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, শামীম আহাম্মেদ, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ।

এর আগে সর্বশেষ ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে ফরিদুল কবির তালুকদার সভাপতি ও শাহ্ মো. ওয়ারেছ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাঁদের নেতৃত্বে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলেছে। ৯ বছর পর জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে আবার তাঁদের ওপর আস্থা রাখল বিএনপি।

Shamol Bangla Ads

শনিবার বেলা ১টার দিকে শহরের বেলটিয়া এলাকার একটি মাঠে অনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স), কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান (মিল্লাত), সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম ও আব্দুল কাইয়ুম এবং সহ–জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান (বাবুল) প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে জন্য ১৬ আগস্ট তফসিল ঘোষণা করা হয়। পরদিন ভোটার তালিকা প্রকাশ করা হয়। তার পরদিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হয়। সভাপতি পদে ফরিদুল কবির তালুকদার ও সাধারণ সম্পাদক পদে শাহ্ মো. ওয়ারেছ আলী ছাড়া আর কেউ মনোনয়নপত্র নেননি। যাচাই-বাছাইয়ের পর ১৯ আগস্ট তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবারও তাঁদের নাম ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!