ads

শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোট দেবে সন্দ্বীপে, প্রার্থী থাকবে মালদ্বীপে এটাই পিআর পদ্ধতি: জামালপুরে টুকু

খবর টি পড়েছেন : ৭৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২৪ এর স্বাধীনতাকে অনেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে, এটা ভুল ধারণা

Shamol Bangla Ads

আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রসঙ্গে সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগন ভোট দেবে সন্দ্বীপে, আর প্রার্থী থাকবে মালদ্বীপে এটাই হলো পিআর। মানুষ এটি না বোঝে, না বিশ্বাস করে। যারা এসব কন্ডিশন তৈরি করে তারা সুপরিচিত। ২৩ আগস্ট শনিবার বিকেলে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

টুকু বলেন, এই সরকার যদিও কিছুটা দেরিতে হলেও নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে নানা আলোচনা চলছে। নতুন বিষয় হিসেবে পিআর পদ্ধতি সামনে আনা হয়েছে। অথচ আমাদের দেশে ভোটাররা সবসময় প্রার্থীর মুখ চিনে ভোট দিয়ে আসছে। তিনি আরও বলেন, মানুষ দেখে, প্রার্থীকে এমপি বানালে তার কাছে যাওয়া যাবে কি না, তার ঠিকানা ও পরিচয় স্পষ্ট আছে কি না। এসব বিবেচনা করেই ভোট দেয়। এটি ১৯৩৭ সাল থেকে চালু হয়ে আজও কার্যকর। তাই নতুন করে এটি নিয়ে গবেষণার কিছু নেই।

Shamol Bangla Ads

তিনি বলেন, ২৪ এর স্বাধীনতাকে অনেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে, এটা ভুল ধারণা। সন্তান জন্ম হয় একবারই। মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা এনেছে সেটিই একমাত্র স্বাধীনতা। আমরা চাই না, ১৯৭১ সালের মতো ২০২৪ সালও প্রশ্নবিদ্ধ হয়ে যাক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার ফরমায়েশি দলিল হতে পারে… পরবর্তী সংবাদ জামালপুর জেলা বিএনপির নতুন কমিটি, শামীম সভাপতি-মামুন সম্পাদক

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads