ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

আন্তর্জাতিক আদিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শনিবার সকালে র‍্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি।

Shamol Bangla Ads

র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাটিকাশরে টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিডব্লিউএ চেয়ারম্যান অরন্য ই. চিরান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল যোহন সাংমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সোহরাব হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মুঈন উদ্দিন, ময়মনসিংহ খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি প্রশান্ত নাফাক, ময়মনসিংহ সালেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার লিয়া দ্রং, ময়মনসিংহ ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার বাইওলেন চাম্বুগং, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের
আঞ্চলিক পরিচালক রোজী রংমা, গাসু কেন্দ্রীয় কমিটির সভাপতি বিবাল মানখিন, বাগাছাস প্রতিনিধি বিপ্লব রেমা, এনজিও সারা প্রতিনিধি বাসর দাংগ।

Need Ads