ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ১,২৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার থানায় উপস্থিত হলে থানার অফিসার ইনচার্জ মো. আল-আমীনের নেতৃত্বে পুলিশ সুপারকে ‌‘গার্ড অব অনার প্রদান করা হয়।

Shamol Bangla Ads

পরে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, ব্যারাক, সরকারি অস্ত্রগুলি, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পিটিআই’র উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার… পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা ও কেক কাটা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads