ads

সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ১৯ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ২৮, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন’ (এসইডিপি) স্কিমের আওতায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে ২৮ জুলাই সোমবার বিকেলে জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহা. নাসির উদ্দিন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান ও নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ।

আরও বক্তব্য দেন সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, পূর্বটালকী বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইসরাফিল খলিল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, বারমাইসা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আতাউর রহমান, সাংবাদিক হযরত আলী, জামালপুর মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী মায়মুনা আক্তার ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. মেহেদী হাসান পরশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!