ads

সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বৃদ্ধা তারা ও জহুরার পাশে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

শেরপুরের শ্রীবরদীতে অসহায় বৃদ্ধা তারা বেগম ও জহুরা বেগমের পাশে যখন কেউ নেই, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুই বৃদ্ধার পাশে দাড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ২৮ জুলাই সোমবার বিকেলে উপজেলার ছাত্রদল নেতাদের মাধ্যমে ওই দুই বৃদ্ধার বাড়িতে উপহার পাঠান তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, সম্প্রতি উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা গ্রামের হতদরিদ্র বৃদ্ধা তারা বেগম (৮৫) ও জহুরা বেগম (৯০) এর অসহায়ত্বের একটি সংবাদ স্থানীয় পত্রিকায় ছাপানো হয়। পরে সংবাদের মাধ্যমে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বিষয়টি জানতে পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদলের মাধ্যমে সোমবার বিকালে ওই দুই বৃদ্ধার বাড়িতে উপহার পাঠান সাবেক এ এমপি।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ময়দা, আলু, সেমাই, চিনি, সাবান, গুড়া সাবান, তেল,, লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এক মাসের খাবার শেষে পুনরায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাবেক এমপি রুবেল। এছাড়াও তাদের সার্বিক দায়িত্বও নেয়া হবে বলে জানিয়েছেন। এদিকে সাবেক এমপির এমন উপহার সামগ্রী পেয়ে খুশি বৃদ্ধা তারা ও জহুরা বেগম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads