ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত কামনায় শেরপুরে বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

খবর টি পড়েছেন : ৯৪২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, শিক্ষিকা মাহরিন চৌধুরীসহ প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি নেতারা।

এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম স্বপন, আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads