ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ২৩, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২২ জুলাই মঙ্গলবার রাতে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

Shamol Bangla Ads

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরাখালি বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবি পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের ফাঁকা জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান।
ওইসময় স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। পরে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে কেউ ক্রেতা/বিক্রেতাদের নাম জানায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। ওইসময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!