ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়কে ‘জুলাই চত্ত্বর’ ঘোষণা

জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়কে ‘জুলাই চত্বর’ ঘোষণা ও ফলক উন্মোচন করা হয়েছে। ১৪ জুলাই সোমবার সকালে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়কে ‘জুলাই চত্বর’ ঘোষণা ও ফলক উন্মোচন ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এসময় বিভাগীয় কমিশনার বলেন যে কোনো অপশক্তিকে রুখে দেয়ার চত্ত্বর হবে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত ‘জুলাই চত্বর’ (টাউনহল)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম, ময়মনসিংহের প্রথম শহীদ রোদোয়ান হাসান সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদসহ বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!