ads

বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোন দলকে অবহেলা না করে এক হয়ে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ৯, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

কোন দলকে অবহেলা না করে একত্রিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, কোন দলকে ছোট মনে করা যাবে না। নির্বাচনে পর্দার আড়ালে কি হয় কেউ জানতে পারে না, তাই সবাই একত্রিত হয়ে এক সঙ্গে থেকে কাজ করতে হবে।

Shamol Bangla Ads

সাবেক এ এমপি বলেন, ১৭ বছরে অনেক বিএনপির নেতাকর্মী গায়েবি মামলা কারণে স্ট্রোক করে মারা গিয়েছে, অনেকেই সর্বশান্ত হয়েছে। এখন সবাই মুক্ত বাতাসে আছে। সামনে নির্বাচনে সাধারণ ভোটারদের মন জয় করে জয়লাভ করতে হবে। তাই সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিত করণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এ সব কথা বলেন। ৮ জুলাই  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির উদ্যোগে আব্দুর রহিম দুলালের ধানের খলায় ওই আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ কুড়িকাহনিয়া, খড়িয়াকাজিরচর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!