ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভায় ৫ উপজেলা ও ৪ শহর কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার
জুলাই ৮, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শেরপুরে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার ৫ উপজেলা ও ৪ শহর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিএনপির উপজেলা ও শহর কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহবায়ক মো. হযরত আলী, বর্তমান সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।

বর্ধিত সভায় নবগঠিত জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!