ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি অবহিতকরণে কর্মী সমাবেশ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ৮, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি অবহিতকরণে শেরপুরের শ্রীবরদীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীশিমুল বাজারে রাণীশিমুল ও তাঁতীহাটি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মুহাম্মদ আলবেরুনী। ওইসময় তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কখনো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। আমরা বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে যখনই নির্বাচন হবে, তখনই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসাবে।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম শামীম কবীরের সভাপতিত্বে ও রাণীশিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ দিনারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান চান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সোলাইমান হাবিব, রুহুল আমিন মিজান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হুসাইন, মো. এরশাদুজ্জামান আরজু, মোঃ আবু সালেহ, আফসারুজ্জামান বাধন, খরিয়াকাজিরচর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, তাঁতীহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মাসুদ মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রমজান আকন্দ, রাণীশিমুল কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম প্রমুখ।

Shamol Bangla Ads

ওই সময় উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!