ads

সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘হাসিনার জঞ্জাল মুক্ত করার জন্য ৩১ দফার ঘোষণা দিয়েছেন তারেক রহমান’

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ৭, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ

শ্রীবরদীতে যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি অবহিতকরণে শেরপুরের শ্রীবরদীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই রবিবার সন্ধ্যায় উপজেলার কর্ণঝোড়া বাজারে সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের হ্বায়ক আবু রায়হান মুহাম্মদ আলবেরুনী। ওই সময় তিনি বলেন, হাসিনার ১৬ বছরের জঞ্জাল মুক্ত করার জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা দিয়েছেন রাষ্ট্র নায়ক তারেক রহমান। তিনি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান চাঁন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খানের সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদুজ্জামান আরজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু সালেহ, মোঃ হোসাইন, শ্রীবরদী উপজেলা ছাত্রদল নেতা রোহিত তালুকদার, মাহফুজুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

ওই সময় বিএনপি, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!