ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খারাপ মানুষের স্থান বিএনপিতে হবে না : শ্রীবরদীতে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

খবর টি পড়েছেন : ১,০৮৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, কোন খারাপ মানুষের স্থান বিএনপিতে হবে না। তিনি ৬ জুলাই রবিবার সন্ধ্যায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। শ্রীবরদী উপজেলা বিএনপির উদ্যোগে আব্দুর রহিম দুলালের ধানের খোলায় ওই আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মাহমুদুল হক রুবেল বলেন, চাঁদাবাজ, ধান্দাবাজ, জমি দখলকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত কোন লোক বিএনপিতে স্থান পাবে না। দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য সকল নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। এছাড়াও সকল নেতাকর্মীদের একত্রিত থাকার আহবান জানান। কোন বিবাদ, সংঘর্ষ বা বিভক্তি না করারও অনুরোধ করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন, যুবদলের যুগ্ম আহবায়ক মো. লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ সিংগারুনা, কাকিলাকুড়া, তাতিহাটী ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ পরবর্তী সংবাদ ‘হাসিনার জঞ্জাল মুক্ত করার জন্য ৩১ দফার ঘোষণা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads