ads

সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস-সিএনজি সংঘর্ষে ৯ মাসের শিশু নিহত, বাবা-মাসহ আহত ৫

স্টাফ রিপোর্টার
জুলাই ৭, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শুভ্র জিৎ দত্ত নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শুভ্র জিৎ দত্ত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দত্ত ও তন্দ্রা দত্তের সন্তান। ওই দুর্ঘটনায় শিশুটির বাবা-মা, চালকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ফুলপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নকলা উপজেলার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মায়ের কোলে থাকা শিশু শুভ্র মারা যায়।

দুর্ঘটনায় শিশুটির বাবা-মা, সিএনজির চালক ও আরও ২ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!