ads

সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোয়ার্স শীর্ষে অরিজিৎ সিং

খবর টি পড়েছেন : ৯৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মুকুটে যুক্ত হলো নতুন পালক। স্পটিফাই মিউজিক অ্যাপে আন্তর্জাতিক পপ আইকনদের পেছনে ফেলে দিয়ে ইতিহাস গড়লেন এই তারকা।

Shamol Bangla Ads

স্পটিফাই এমন একটি মিউজিক অ্যাপ, যেখানে শ্রোতারা বাংলা থেকে হিন্দি, ইংরেজি থেকে আঞ্চলিক ভাষা, সব ধরনের সব ভাষার গান শুনতে পারেন অবলীলায়। অ্যাপটিতে অরিজিৎ সিং-এর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছে ১৫১ মিলিয়ন। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান সুপারস্টার টেইলর সুইফট, যার ভক্ত সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। এরপর ১২১ মিলিয়ন ভক্ত নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এড শিরান।

১১৪ মিলিয়ন ও ১০৭.৩ মিলিয়ন ভক্ত নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন বিলি আইলিশ এবং দ্য উইকেন্ড। এ ছাড়া সেরা দশের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার, আরিয়ানা গ্র‍্যান্ডে, এমিনেম, ব্যাড বান্নি এবং ড্রেক।

Shamol Bangla Ads

কিছুদিন আগেই ব্রিটিশ গায়ক এড শিরান এসেছিলেন ভারতে। বিখ্যাত মানুষদের সঙ্গে দেখা করার পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর সঙ্গেও দেখা করেন এই ব্রিটিশ গায়ক। একসঙ্গে কাটান বেশ খানিকটা সময়, দেখেন সূর্যাস্ত, চড়েন স্কুটিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্র থেকে বিপ্লব গাইলেন ‘ও প্রিয় বাংলাদেশ’ পরবর্তী সংবাদ ডিপজলের বিরুদ্ধে মামলা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads