ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে বিপ্লব গাইলেন ‘ও প্রিয় বাংলাদেশ’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

ব্যান্ড প্রমিথিউস ও নিজের একক অ্যালবামের জন্য বেশ কিছু দেশের গান গেয়েছিলেন তারকা কণ্ঠশিল্পী বিপ্লব। ওই গানগুলো শ্রোতাদের মনও কেড়েছিল। কিছুদিন আগে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি করা ‘নতুন বাংলাদেশ’ গানটিও ইতমেধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ওই গানের রেশ কাটতে না কাটতেই আরেকটি দেশের গান প্রকাশের ঘোষণা দিলেন বিপ্লব। গানের শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। এর কথা লেখা পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বিপ্লব।

Shamol Bangla Ads

এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি তৈরি করা। চেষ্টা করবো প্রতি বছর লাল জুলাইয়ে গানটি কোনো না কোনো আয়োজনে গাওয়ার।

বিপ্লব আরও বলেন, আগেও বেশ কিছু দেশের গান গেয়েছেন। কিন্তু সে গানগুলো থেকে ‘ও প্রিয় বাংলাদেশ’ কিছু আলাদা এ কারণে যে, এর মধ্য দিয়ে লাল জুলাইকে স্মরণ করা হবে। এই গানের পাশাপাশি আরও কিছু ভিন্ন ধাঁচের গান বছরের বিভিন্ন প্রান্তে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন বিপ্লব।

Need Ads
error: কপি হবে না!