ads

সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুলাই ৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপ্রান্তে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের ২০ লাখ টাকার অনুদানে বিদ্যালয়ের প্রায় ৬২০ ফুট দৈর্ঘ্যরে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। ওই নির্মাণ কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফর রহমান কনস্ট্রাকশন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, সীমানা প্রাচীর একটি প্রতিষ্ঠানের প্রতীক এবং স্বকীয়তা বহন করে। ওই বিদ্যালয় প্রতিষ্ঠার ৫ যুগ পরেও সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় বিদ্যালয়টি অরক্ষিত ছিলো। এই সুযোগ নিয়ে যেকোন সময় যে কেউ সহজেই বিদ্যালয়ের মাঠে প্রবেশ করতে পারতো। সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে। সীমানা প্রাচীর নির্মাণ কাজে বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর শেরপুরের উপসহকারী প্রকৌশলী মো. জুবাইদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী, ইউপি সদস্য-সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!