ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ‌বিএনপির ‘কেমন নেতৃত্ব চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২৬, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ‘আমরা কেমন নেতৃত্ব চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও সচেতন মহলের উদ্যোগে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে ওই সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান।

Shamol Bangla Ads

ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুল হক, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আবদুল মমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. মোতাহার হোসেন বেলাল, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টারজান প্রমুখ।

সভায় বক্তারা উন্নয়ন, স্বচ্ছতা এবং সততার সাথে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Need Ads
error: কপি হবে না!