শেরপুরে বর্ষাবরণ ও বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন বুধবার রাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইশরাত পুতুলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীবৃন্দ।

ওই সময় বিভিন্ন শিল্প-সাহিত্যাঙ্গনের বিশিষ্টজন, লেখক, শিল্পী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




