ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রচার-প্রসারে র‍্যালি ও জব ফেয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুৃরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রচার ও প্রসারে বর্ণাঢ্য র‌্যালি এবং জব ফেয়ার ও স্কিল কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ জুন মঙ্গলবার সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সামনের মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

এরপর ইনস্টিটিউট প্রাঙ্গনে জব ফেয়ার ও স্কিলস কম্পিটিশন-২০২৫ এর ফিতা কেটে উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। ওইসময় ইনস্টিটিউটের উপাধ্যক্ষ তাছলিমা আক্তার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে জব ফেয়ার ও স্কিলস কম্পিটিশনের স্টল ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ জব ফেয়ারে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চাকরি খুঁজে নেওয়ার সুযোগ দেয় বিভিন্ন কোম্পানী। এদিন কয়েকজনকে সরাসরি চাকরি দেওয়া হয়। এছাড়া আরও কয়েকজনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। পরবর্তীতে স্কিলস কম্পিটিশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে কার্যক্রম সমাপ্ত করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখান থেকে সরাসরি কয়েকজন চাকরিও পেয়েছে। ভবিষ্যতেও এমন মেলার আয়োজন করা হবে।

Need Ads
error: কপি হবে না!