শেরপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র আইনজীবী, সাবেক জিপি এ্যাডভোকেট মো. আনিসুজ্জামানকে আহবায়ক ও এ্যাডভোকেট মোহাম্মদ হারুন-অর-রশীদ বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।

২৪ জুন মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সাক্ষরিত পত্রে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সেইসাথে সম্মেলন প্রস্তুতি কমিটিকে আগামী ২৫ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এ্যাডভোকেট আলহাজ্ব মুন্সী মো. মহসীন, এ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা, এ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল, এ্যাডভোকেট মোক্তারুজ্জামান মোক্তার ও এ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাডভোকেট মো. আনিসুজ্জামান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ফোরামের সকলকে নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।




