ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন নালিতাবাড়ীর সোহেল রানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২৪, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

শেরপুর জেলায় টানা তিনবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার ময়মনসিংহ পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

Shamol Bangla Ads

২৪ জুন মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সভাকক্ষে মাসিক রেঞ্জ অপরাধ পর্যালোচনা সভায় নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানাকে গত মে মাসের পারফরম্যান্সের আলোকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ওসি মো. সোহেল রানার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

ওইসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবুবকর সিদ্দিক, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

Need Ads
error: কপি হবে না!