ads

মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করুন : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জন প্রত্যাশা ও অংগীকার পূরনের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি ১৭ জুন মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে ধারা উচ্চ বিদ্যালয়ে ধারা ও ধুরাইল ইউনিয়ন এবং বিকেলে হাসলুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে উপজেলার ভুবনকুড়া ও যুগলী ইউনিয়নের ওয়ার্ড ছাএদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ।

Shamol Bangla Ads

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন , লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইঊনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের মধ্যদিয়ে নির্বাচন, সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্হা ও অনিশ্চয়তা কেটে গেছে । নির্বাচনী ট্রেনে উঠতে রাজনৈতিক দল এখন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছে । তিনি বলেন , লন্ডন বৈঠকে সারা দেশে শান্তির সুবাতাস বইতে শুরু করলেও যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সঙ্কট ও অচলাবস্হা তৈরী করেছিল , তারা অশান্তিতে আছে ও নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর । এরা নানা অজুহাতে বিএনপি ঠেকাতে চায় । যারা বিএনপি ঠেকাতে চায় জনগণ তাদের ঠেকিয়ে দিবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন , আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই । প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না ।অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশী । তাই নির্বাচনকে সিরিয়াস ভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে । বিপথগামীদের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর মনোভাবের উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না । সে যতবড় ত্যাগী বা শক্তিশালী হউক না কেনো, তার ক্ষমা নাই ।তিনি বলেন , ক্ষমতা বা হেডম দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যানে নিঃস্বার্থ কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র । কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে । বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না । গুটিকয়েক বিপথগামী ও কুকর্মকারীর দায় দল নিবে না । তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন , শুধু ক্ষমতায় যাওয়া নয় , জনপ্রিয়তা ধরে রেখে জনও প্রত্যাশা পূরণ ও সকল অনৈতিকতার উর্দ্ধে থেকে দীর্ঘমেয়াদে দেশ পরিচালনার দক্ষতা অর্জন করতে হবে । তিনি সকল নেতাকর্মীদের প্রতি নিজ নিজ গ্রামে সাংগঠনিক কর্মের পাশাপাশি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করার আহবান জানান ।

হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা দুইটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন , মির্জা সাফায়েত হোসেন তাইয়েব , মহাইমেনুল ইসলাম রবিন , পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন , উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান , স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ , ধারা ইউনিয়ন ছাত্র দল নেতা মোবাশ্বিরুল ইসলাম , জসিম উদ্দিন , রকিবুল হাসান , ধুরাইল ইউনিয়ন ছাত্র দল নেতা শাহরিয়ার আকন্দ ,আরাফাত হোসেন পারভেজ, আবু নাঈম প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!