ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ঈদ পরবর্তী সময়ে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৩২০ কেজি জিরাসহ একটি ব্যাটারিচালিত অটোভ্যান আটক করা হয়েছে। ১১ জুন মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্ত জনপদের বাবেলাকোনা শ্রী শ্রী কামাক্ষা মাতা মন্দির সংলগ্ন জঙ্গল থেকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির টহল দল ভারতীয় জিরা ভর্তি অটোভ্যানটি আটক করে।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাবেলাকোনা মন্দির সংলগ্ন এলাকার জঙ্গল থেকে ভারতীয় জিরা ভর্তি ব্যাটারিচালিত অটোভ্যানটি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অটোচালক ও চোরাকারবারি দলের সদস্যরা। আটককৃত ৩২০ কেজি জিরা ও ব্যাটারিচালিত অটোভ্যানের মূল্য ৫ লক্ষ ৬৪ হাজার টাকা।

বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। ঈদ পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে কোরবানীর পশুর চামড়া পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকায় অপরাধ নির্মূলে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads