ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের এ্যাসোসিয়েশন ডোসাইল’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা এলাকার ঐতিহ্যবাহী টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের কামিনী মঞ্চে ডোসাইল ট্যালেন্ট হান্ট কন্টেস্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, ১০ জন বিজয়ীকে একটি করে বাইসাইকেল, ১টি গাছ ও ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের ডোসাইলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

Shamol Bangla Ads

ডোসাইল’র সভাপতি আতিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীবরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদুল হক।

সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম ফারুক, রাণীশিমুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক মুস্তাক আহমেদ, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল হাসান প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, ডোসাইলের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads