ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১২, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। ১১ জুন বুধবার দুপুরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেভাবেই ফল প্রকাশ করা হবে। গত ২৫ মে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। সে অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিয়ে অনীহা দেখালেও আমরা একটি চিঠি ইস্যু করার পর মেক্সিমাম খাতা নিয়ে গেছে। খাতার ওএমআর শিট জমা দেওয়াও শুরু হয়েছে। আগামী ১৫ জুন ওএমআর জমা দেওয়ার শেষ দিন, এর মধ্যে সব ওএমআর শিট চলে আসবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, অফিস খুললে ফল প্রকাশের তারিখ নিয়ে চিন্তা করা হবে। এখন ওএমআর শিট স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ চলছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!