ads

বুধবার , ১১ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমাকে কালা জাদু করা হয়েছিল : মিষ্টি জান্নাত

খবর টি পড়েছেন : ৬৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই তানিন সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে গতকাল তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।

Shamol Bangla Ads

তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার একটি পোস্ট। যা তিনি ১৯ মে করেছিলেন। যেখানে তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা উল্লেখ করেন নায়িকা। কেননা তিনি এর শিকার বলে মনে করতেন।

১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ-কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গও আনেন তানিন সুবাহ। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে আলোচনা। ফেসবুক পোস্টে তানিন সুবাহ লেখেন, ‘কোনো দিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি।

Shamol Bangla Ads

সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে-কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।’
এই পোস্টের কিছুদিন পরেই তানিন সুবহা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ফলে তাঁর এই পোস্ট নিয়ে বেশ চর্চা হচ্ছে। ঠিক এমনই সময় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত একই অভিযোগ তুললেন।

এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তার পর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’

ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।’
যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘নামগুলো আমার ডায়েরিতে আছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের হানিয়ার সঙ্গে দিলজিতের রোম্যান্স, তোলপাড়! পরবর্তী সংবাদ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ বলিউড তারকাদের

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads