ads

মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের হানিয়ার সঙ্গে দিলজিতের রোম্যান্স, তোলপাড়!

খবর টি পড়েছেন : ৭৫৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জটিল হয়েছে। এই ঘটনার রেশ পড়েছে বিনোদন জগতেও। বলিউডের একাংশ যখন পাক শিল্পীদের বয়কটের পক্ষে সুর চড়াচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বলিউডের গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ-এর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় সোশাল মিডিয়ায়। মুহূর্তেই যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়।

Shamol Bangla Ads

ভিডিওটি ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই, বরং এই সিনেমার জন্যই তাদের একসঙ্গে দেখা গেছে। এর আগে জানা গিয়েছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দিলজিত ও হানিয়া। ইতিমধ্যেই সিনেমার শুটিংও শুরু হয়েছে।

কিন্তু এমন সময়ে যখন পুলওয়ামা ও পহেলগাঁওয়ের ঘটনার পর বলিউডে পাক শিল্পীদের প্রবেশ কার্যত নিষিদ্ধ, তখন হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। দিলজিত দোসাঞ্জ সোশাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করলেও সেখানে হানিয়ার নাম উল্লেখ করেননি।

Shamol Bangla Ads

তবে অনুরাগীদের চোখ এড়ায়নি বিষয়টি। একটি ছবিতে নীরু বাজওয়ার পিছনে থাকা এক তরুণীকে হানিয়া বলে দাবি করছেন অনেকে। এমনকি দিলজিতের পরা টি-শার্টেও নাকি হানিয়ার মুখ দেখা যাচ্ছে— এমনও মন্তব্য করেছেন কিছু নেটিজেন।

এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা প্রশ্ন তুলেছে— ‘‘পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিচ্ছে, তখন কেন পাক অভিনেত্রীকে ছবিতে নেওয়া হচ্ছে?’’ আবার কেউ সরাসরি দিলজিতকে বয়কটের ডাকও দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দিলজিত কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।

উল্লেখ্য, জুনের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’-এর। কিন্তু হানিয়া আমির যদি এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তবে ছবির মুক্তি নিয়েও জোর দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অতীতে বলিউডে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাক তারকারা জনপ্রিয়তা পেয়েছেন। তবে পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনে সংগঠনগুলির সিদ্ধান্তে পাক শিল্পীদের বলিউডে কাজ করা কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, পেহেলগামে হামলার পর থেকেই ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলি-সহ একাধিক পাকিস্তানি তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তাণ্ডব’ ঝড়, মুক্তির তিন দিনে… পরবর্তী সংবাদ আমাকে কালা জাদু করা হয়েছিল : মিষ্টি জান্নাত

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads