ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাফী ‘তাণ্ডব’ তোর জীবনের সেরা সিনেমা

খবর টি পড়েছেন : ৭০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা ‘তাণ্ডব’। এটা আমি রাফীকে বলেছি-‘রাফী তোর লাইফের বেস্ট সিনেমা এটা’- কথাগুলো বলছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

Shamol Bangla Ads

জানা যায়, এবারের ঈদে মুক্তি পেয়েছে খান সাহেবের  ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত ওই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবি মুক্তির ২দিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা। শাকিব খানের পাশাপাশি ছিলেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, গাজী রাকায়েত, মুকিত জাকারিয়া, এফ.আই. ভাই (লাভলু), সুব্রত প্রমুখ।

সিনেমাটি নিয়ে শাকিব বলেন, তাণ্ডব বানাতে আমাদের টিমের অক্লান্ত পরিশ্রম গেছে। ডাবিংয়ে যখন প্রথম ছবিটি দেখি, তখনই মনে হয়েছে ‘ইয়েস! এটা একটা চমৎকার সিনেমা হতে যাচ্ছে’। সিনেমার ফাইট, গান, গল্প- সবকিছুতে ইউনিকনেস আছে। আমিও মুগ্ধ হয়ে ছবিটি উপভোগ করেছি।

Shamol Bangla Ads

সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাণ্ডবে এমন সব শক্তিশালী শিল্পী কাজ করেছেন যে, মাঝেমধ্যে আমার নিজেরও মনে হয়েছে—আমি কি ঠিকভাবে আমার জায়গায় পারফর্ম করছি! আফজাল ভাই, রাকায়েত ভাই, মুকিত ভাই, লাভলু ভাই, সুব্রত দা—এরা সবাই তো নিজ নিজ জায়গায় অসাধারণ। আর পাশে বসা জয়া—সে তো নিজেই একটি প্রতিষ্ঠান। সাবিলাও দুর্দান্ত কাজ করেছে। ‘লিচুর বাগানে’ দিয়ে সে ইতিমধ্যেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

নির্মাতা রায়হান রাফী প্রসঙ্গে শাকিব বলেন, তুফান-এর সময় থেকে আমি ওর কাজে মুগ্ধ। রাফী প্রি-প্রোডাকশনে যত্নবান, গোছানো এবং অত্যন্ত সিরিয়াস। ওর সঙ্গে কাজ করলে বোঝা যায়—সে কী পরিমাণ ডেডিকেশন নিয়ে সিনেমা বানায়। তাণ্ডব আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।

এসময় রাফী বলেন, এতো বড় মেগাস্টার, যার নামে মানুষ সিনেমা হলে যায়, তিনি গল্প না শুনে শুধু বিশ্বাস করে ডেট দেন, এটা আমার জীবনে বড় প্রাপ্তি। আপনি শুধু স্টার না, আপনি এক অসাধারণ মানুষ। এই বিশ্বাসই আমাকে সাহস দিয়েছে।

শাকিবকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আমরা চাই, আপনি আরও অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করুন। বাংলা সিনেমাকে এমন জায়গায় নিয়ে যান—যেখানে সারা বিশ্ব বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কত হলে মুক্তি পেল ঈদের ৬ সিনেমা পরবর্তী সংবাদ নীল পরি মিম

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads