ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীল পরি মিম

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা, আর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যেও। প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনে ভিন্ন রূপে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ঈদ এলেই নিত্য নতুন সাজে নিজেকে উপস্থাপন করার ধারা এবারও বজায় রাখলেন তিনি।

Shamol Bangla Ads

ঈদের সকালে একগুচ্ছ ছবিতে মিমকে দেখা গেছে নেভি ব্লু রঙের জমকালো পোশাকে। নজরকাড়া ডিজাইনের এই পোশাক এবং তার স্নিগ্ধ রূপ ভক্তদের মুগ্ধ করেছে। এই পোশাকের সাথে তিনি তার ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। মিমের এই পোস্টটি দেখা মাত্রই তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং মন্তব্য ঘরে তাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

জানা যায়, ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে বিদ্যা সিনহা মিম অন্যতম, যিনি সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি প্রতি বছর রমজান ও ঈদ বিশেষভাবেই উদযাপন করেন।

Shamol Bangla Ads

পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে এই নায়িকার। সুযোগ পেলেই ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান তিনি। এমনকি ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরে ভক্তদের তাক লাগাতে ভুলেন না বিদ্যা সিনহা মিম। নীল পোষাকে যেনো নীল পরি রূপে মেলে ধরেলেন নিজেকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!