ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নকলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ৩১, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নকলা উপজেলার চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩১ মে শনিবার বিকেলে চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, গেল বছরের ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় একই বছরের ২৯ আগস্ট দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান গেন্দু এজাহারনামীয় আসামি। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত কামরুজ্জামান গেন্দুকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!