ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম মনি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ মে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চান্দের নন্নী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনি চান্দের নন্নী গ্রামের আবুল কাসেমের পুত্র।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দের নন্নী এলাকায় মনিরুল ইসলাম মনির বসতঘরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads