‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুন রবিবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ অফিসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (অব:) ডা. মো. আব্দুল মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলার খামারীরা উপস্থিত ছিলেন।

পরে দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




