ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : নকলায় সরকারি চাল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার
মে ৩১, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় যৌথবাহিনীর অভিযানে ৮৫ বস্তা সরকারি চাল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপি নেতা মো. শাহজাহানের (৪৯)কে সাময়িক বহিস্কার করেছে উপজেলা বিএনপি। ৩০ মে শুক্রবার রাতে প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর পৌরশহরের বাসভবনে বিএনপি নকলা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।
বহিস্কৃত মো. শাহজাহান উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।

Shamol Bangla Ads

জরুরি সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান। বক্তব্য দেন বিএনপি নকলা উপজেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, ছায়েদুল হক লাঞ্জু, মোজাম্মেল হক মাস্টার, আহসান হাফিজ খান ও মোনায়েম সরকার, সদস্য আব্দুল্লাহ চৌধুরী, গণপদ্দী ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার শফিকুর রহমান লিংকন, নকলা ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন রেফাজ, উরফা ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কাজল, গৌড়দ্বার ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, বানেশ্বর্দী ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাঠাকাটা ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি মফিদুল ইসলাম, চরঅষ্টধর ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি এছাহাক আলী মন্ডল, চন্দ্রকোনা ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম ফরাজী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মো. শাহজাহানের মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার দলীয় সদস্যপদ সাময়িক স্থগিত রাখাসহ তাকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান সভায় উপস্থিত সাংবাদিকদের জানান, যেহেতু চরঅষ্টধর ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহজাহানের বিরুদ্ধে সরকারি চাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তিনি জেলহাজতে আছেন। তাই বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আমরা দলীয় ফোরামে আলোচনা করে তার দলীয় সদস্য পদ সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিচারকার্য শেষ হওয়ার পর দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৯ মে বৃহস্পতিবার রাতে চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত একটি পাকা ভবন থেকে ৮৫ বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করে যৌথবাহিনী। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই আটক করা হয় বিএনপি নেতা শাহজাহানকে। বিষয়টি নিযে পরদিন শুক্রবার মো. শাহজাহান ও চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের মালিক শাহজাহানের ছোটভাই মো. নুরুল ইসলামসহ (২৫) আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা রুজু করা হয়। পরে বিএনপিনেতা শাহজাহানকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!