ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ৩১, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম, এনজিও প্রতিনিধি খন্দকার সালাহউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষার্থী আতিকা আঞ্জুম বুশরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ধূমপান ও তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন এবং যুব সমাজকে তা পরিহারের জন্য সচেতনতামূলক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

পরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!