ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরও ১ জন গ্রেফতার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ীতে সফরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হামলায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

৩০ মে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হক আন্ধারুপাড়া গ্রামের মৃত ইব্রাহিম খলিলের পুত্র। শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গত সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন। পরে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads