ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গ্রাম আদালত সক্রিয় করতে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
মে ২৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

গ্রাম আদালতকে সক্রিয় করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। ২৮ মে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ২ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হবে আগামীকাল বৃহস্পতিবার।

এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ আহাম্মেদ।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমানা, কতিপয় মামলা স্থানান্তর, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!