ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  ২৭ মে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দাওধারা এলাকার আবদুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)। এদিকে বুধবার দুপুরে গ্রেফতার ২ জনকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা।

Shamol Bangla Ads

এর আগে গত সোমবার উপজেলার দাওধারা–কাটাবাড়ি এলাকার প্রস্তাবিত পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে সাংবাদিকেরা ওই এলাকায় অবৈধভাবে বালু–পাথর উত্তোলন এবং বনের মধ্যে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার বিষয়ে উপদেষ্টার অবস্থান জানতে চান। এ প্রশ্ন শুনে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে উপদেষ্টা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে গাড়িবহর নিয়ে এগিয়ে যান। এ সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের ধাওয়া দিয়ে ঘিরে ধরে কিল–ঘুষি মারতে থাকেন। হামলায় সাংবাদিক জাহিদুল খান সৌরভ ছাড়াও বাংলা টিভির নাঈম ইসলাম, সময় টিভির ক্যামেরাপারসন বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের শাহরিয়া শাকির আহত হন। ওই ঘটনায় মঙ্গলবার বাসস ও এখন টিভির জেলা প্রতিনিধি মো. জাহিদুল খান বাদী হয়ে আইন শৃঙখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে  নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলমসহ ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গত রাতে মামলা দায়েরের পর মধ্য রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।  বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads