ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মে ২২, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি প্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। তাই এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা বাড়ানোর মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপর তাগিদ দেন তিনি।

কলেজের অধ্যক্ষ পারভীন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ইসরাত জাহান পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, এসএম সোহান প্রমুখ। অনুষ্ঠানে এডহক কমিটির অন্যান্য সদস্যগণ, কলেজের শিক্ষক ও অভিভাবকমণ্ডলীসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক ইসরাত জাহান পান্নাকে সভাপতি করে শ্রীবরদী আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!