ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে হাতির আক্রমণে নিহত ২ পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২২, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এফিলিস হাগিদক ও মো. আকাশ মিয়ার পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল স্ব-স্ব বাড়িতে উপস্থিত থেকে নিহতদের স্ত্রীদের হাতে এসব অনুদান তুলে দেন।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী মো. সোহানুর রহমান কাজল, সদর ইউপি সদস্য জাহিদুল হক মনির, কাংশা ইউপি সদস্য গোলাপ হোসেন ও এনামুল কবির মানিক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলসহ অন্যান্যরা বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত গজনী বিটের স্টাফ ব্যারাক, স্থানীয় কৃষকদের বিভিন্ন ফলের বাগান ও ধানক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশক্রমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে হাতির আক্রমণে নিহতদের পরিবারের মাঝে প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। সেইসাথে নিহত ২ পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এফিলিস হাগিদক বন্য হাতির আক্রমণে মারা যান।

Need Ads
error: কপি হবে না!