ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম রেজভী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২২ মে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত রেজভীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোল্লারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম রেজভী উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের সুলতান আহম্মেদের পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোল্লারপাড় এলাকায় নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে রিয়াজুল ইসলাম রেজভীর পকেট হতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads