ads

মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর মধু‌টিলা ইকোপার্কের ভেতরে ৬৫‌টি দোকান উচ্ছেদ করল বন বিভাগ

খবর টি পড়েছেন : ৭৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী মধু‌টিলা ইকোপা‌র্কের ভেত‌রে গড়ে উঠা ৬৫‌টি দোকান উচ্ছেদ ক‌রেছে বন বিভাগ। ২০ মে মঙ্গলবার দুপুর ২টা থে‌কে বিকে‌ল ৫টা পর্যন্ত ময়মন‌সিংহ বন বিভাগের প্রধান বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম ও সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খানের উপ‌স্থি‌তি‌তে এসব দোকার উচ্ছেদ করা হয়।

Shamol Bangla Ads

বন বিভাগ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়, ১৯৯৭ সা‌লে উপ‌জেলার সীমান্তবর্তী পাহা‌ড়ি ঢিলার ৩০০ একর বন ভূ‌মি নি‌য়ে মধু‌টিলা ইকোপার্ক গ‌ড়ে তোলা হয়। সরকারিভা‌বে ইজারার মাধ্যমে প্রধান ফটক, ওয়াচ টাওয়ার,‌ শিশুপার্ক রেস্টরুম নেওয়া হয়। এর পাশাপা‌শি পা‌র্কে ভেত‌রে অ‌বৈধভাবে গ‌ড়ে উঠে বি‌ভিন্ন প‌ণ্যের দোকান। পরে মঙ্গলবার দুপু‌রে প্রধান বন কর্মকর্তা বিষয়‌টি দে‌খে দ্রুত উচ্ছে‌দের নি‌র্দেশ দেন। এতে দুপুর ২টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত বন বিভা‌গের লোকজন ৬৫‌টি দোকান উচ্ছেদ ক‌রে দেয়।

ওইসময় মধুটিলা ইকোপা‌র্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেনসহ মধুটিলার রেঞ্জের অন্যান্য কর্মচারিগণ উপ‌স্থিত ছি‌লেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টং দোকানেই পিতা-পুত্রের রাত্রিযাপন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads