ads

মঙ্গলবার , ২০ মে ২০২৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বস্তায় ১ হাজার ১৪০ কেজি ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ মে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার নালিতাবাড়ী-কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নূর মোহাম্মদের পুত্র ওমর ফারুক (৩২) ও তারানী গ্রামের রবি হোসেনের পুত্র আশরাফুল করিম রাসেল (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা ভটভটি গাড়িতে করে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া তারু মিয়ার বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান নেয় পুলিশ।এসময় নালিতাবাড়ীর দিকে আসা একটি ভটভটি গাড়ি থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে গাড়িতে থাকা ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ এবং ভটভটি ভর্তি ৩৮ বস্তায় ১ হাজার ১৪০ কেজি জিরা ও ভটভটি গাড়ি জব্দ করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads