শেরপুরে দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ২০ মে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে আয়োজিত ওই প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রেজাউল কবীর।

ওইসময় তিনি জনসাধারণকে হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) অন্নপূর্ণা দেবনাথ ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ অংশ নেন।




