ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোবাইদা রহমানকে জামিন দিলো হাইকোর্ট

খবর টি পড়েছেন : ৪৭৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অধস্তন আদালতের দেওয়া ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ১৪ মে বুধবার সকালে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। সেই সঙ্গে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করা হয়। ডা. জোবাইদার আইনজীবী এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, এ মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন ড. জোবাইদা রহমান। এছাড়া মঙ্গলবার হাইকোর্ট ডা. জোবাইদা যে ৫৮৭ দিন পর আপিল করেছিলেন, তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও জোবাইদা রহমানসহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরের বছর (২০০৮) তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরবর্তীতে এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।

Shamol Bangla Ads

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ অক্টোবর তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ মঙ্গলবার ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। ডা. জোবাইদার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধ্যরাতে বিলুপ্ত হলো এনবিআর, অধ্যাদেশ জারি পরবর্তী সংবাদ কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads